বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১০:৫১
শিরোনাম
মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল পাবিপ্রবির প্রথম সমাবর্তন মার্চে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড পার্বত্য চট্টগ্রামের কমিটি নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ খাগড়াছড়িতে আড়াই কোটি টাকার মসজিদ উদ্বোধন প্রতিমন্ত্রীর আবু হেনা মুনীম ও ঈদতাজুলের বিরুদ্ধে দুদকের অভিযান আজ সিঙ্গেল ডে, একা থাকা মানেই একাকী থাকা নয় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় প্রাণ গেল রিপনের

ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪
শেয়ার: mail
ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ও বিভিন্ন বৈঠকের তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবির এবং উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন।

নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেন সরকারপ্রধান। এদিকে তুরস্ক বাংলাদেশে বিনিয়োগসহ রাজনীতি ও সামরিক খাতে পূর্ণ সমর্থন দিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আরও আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা এবং ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি

বিস্তারিত কমেন্টে