বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৪:৫২
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিমের প্রক্টর হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন-২০১৩-এর তফসিলের ১৫(১) ধারা অনুযায়ী রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, মূল বিষয় হচ্ছে, একজন ছাত্রবান্ধব শিক্ষককে প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করা হয়েছে। শিক্ষার্থীদের দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা, তাদের সুসময়-দুঃসময়ে পাশে থাকা এবং ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক ও সহাবস্থান বজায় রাখার সক্ষমতা বিবেচনা করেই তার নাম প্রস্তাব করা হয়। পরে উপাচার্য তা অনুমোদন করেন এবং তাকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে প্রক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন

বিস্তারিত কমেন্টে