মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৭:২৯
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

একই মামলায় তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাড়ি থেকে গাড়িচালকসহ মিতাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পলাতক সহযোগীদের পরিচয় ও অবস্থান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং ককটেল বোমার উৎসসহ গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত মিতার ছয় দিন এবং তার গাড়িচালক সেলিমের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মামলার অভিযোগ অনুযায়ী, মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা

বিস্তারিত কমেন্টে