মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১০:১১
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরে পৌঁছালে হামজাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (বাবু)।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে প্রথম দিনের অনুশীলনে মূলত স্ট্রেচিং ও রিকভারি সেশনে সময় কাটান জামাল ভূঁইয়ারা।

মূলত হামজার অপেক্ষাতেই ছিল পুরো দল। অবশেষে জাকার্তায় সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটেছে। দলের সঙ্গে মিলিত হয়ে এখন পুরোদমে অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছেন এই মিডফিল্ডার।

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

বিস্তারিত কমেন্টে