সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০৯:২৫
শিরোনাম
● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২
শেয়ার: mail
জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

দেশের জনস্বার্থে যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, দেশের জনস্বার্থ, জাতীয়তাবাদী আন্দোলন এবং এ দেশের জনগোষ্ঠী তাদের আত্মনিয়ন্ত্রণের জন্য যে আন্দোলন করেছে, প্রত্যেকটিরই বিরোধিতা করেছে জামায়াত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে দাবি করে রিজভী বলেন, জনগণের সঙ্গে বারবার প্রতারণা করার কারণে জামায়াত কোনো দিন জনগণের চূড়ান্ত আস্থা লাভ করতে পারেনি। এটাই তাদের দুর্ভাগ্য বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী বলে অভিযোগ করেন তিনি।

অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বিরোধী দলের কর্মসূচি কোনো রকম বাধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে যে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

বিস্তারিত কমেন্টে