মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৫:০৯
শিরোনাম
মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে

টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯
শেয়ার: mail
টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার ২০২৬ সালে উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে যাচাই-বাছাই কমিটি তাঁকে এ সম্মাননার জন্য নির্বাচিত করে।

এ নিয়ে টানা দ্বিতীয়বার উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী সরকার। এর আগে ২০২৫ সালেও তিনি একই সম্মাননা অর্জন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, পাঠদান কৌশল, একাডেমিক নেতৃত্ব, পরিকল্পনা ও ব্যবস্থাপনা দক্ষতা, স্থানীয় অভিভাবকদের সঙ্গে সমন্বয়, পেশাগত দক্ষতা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে গুণী শিক্ষক নির্বাচন করা হয়।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া রোধে নিয়মিত হোম ভিজিট, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার বিষয়গুলোও মূল্যায়নের আওতায় ছিল।

এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় স্বপ্না রানী সরকারকে ২০২৬ সালের উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে স্বপ্না রানী সরকার বলেন, পরপর দুই বছর উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর ভাষায়, এ অর্জন তাঁর একার নয়, এটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং সৃজনশীল কাজে উৎসাহিত করাই তাঁর মূল লক্ষ্য, আর এই সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকারের উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী

বিস্তারিত কমেন্টে