মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:০৩:১০
শিরোনাম
মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে

রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১
শেয়ার: mail
রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সমুদ্রবন্দরের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপটি পরবর্তী ১২ ঘণ্টায় আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে এবং এ সময় এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বিস্তারিত কমেন্টে