মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৩০:০৮
শিরোনাম
মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে

জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫
শেয়ার: mail
জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দূরপাল্লার রুটে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। নতুন করে ভাড়া বাড়ানোর আগ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ছিল ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা।

এদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারিত ছিল ২ টাকা ২৩ পয়সা।

তবে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের সুবিধার্থে দূরপাল্লার অনেক নন-এসি বাসের আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামিয়ে আনা হয়, যার ফলে সেসব বাসে ভাড়ার পরিমাণ কিছুটা বেশি। এর সঙ্গে যুক্ত হতো সেতু ও সড়কের নির্ধারিত টোল। এবার নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধির ফলে বাসের এই ভাড়ার হার পুনরায় নতুনভাবে নির্ধারিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা

বিস্তারিত কমেন্টে