মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪২:৩১
শিরোনাম
রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা

জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯
শেয়ার: mail
জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। নিউইয়র্কে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ শীর্ষ প্রতিনিধিরা জড়ো হয়েছেন।

প্রথম দিনেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন তিনি।

মামদানির সঙ্গে বৈঠকে নিউইয়র্কে সাশ্রয়ী আবাসন, জীবনযাত্রার ব্যয় মোকাবিলা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক শেষে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নিউইয়র্কের মেয়র।

অন্যদিকে, ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ, লোহিত সাগরে নৌপথের স্থবিরতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন ট্রাম্প। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

এদিকে মূল বিতর্ক শুরুর আগে মক্কা চুক্তির আওতাভুক্ত তুরস্ক, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিদল একটি সাইডলাইন বৈঠকে অংশ নেয়। তবে ওই বৈঠকে সুনির্দিষ্ট কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: a United Nations that delivers for all’। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মূল বিতর্ক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ

বিস্তারিত কমেন্টে