সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২৯:২৯
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

ভারতের ভোটার তালিকায় নাম নেই বাঘা বাঘা নেতাদের, বাদ পড়লেন কেজরিওয়াল-জয়শঙ্করও!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬
শেয়ার: mail
ভারতের ভোটার তালিকায় নাম নেই বাঘা বাঘা নেতাদের, বাদ পড়লেন  কেজরিওয়াল-জয়শঙ্করও!

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ায় এবার নোটিসের তালিকায় উঠে এসেছেন দেশটির একাধিক শীর্ষ রাজনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, কংগ্রেস নেতা কপিল সিবাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ প্রায় ৩১ লাখ ৬৩ হাজার ভোটারকে নথি যাচাইয়ের জন্য নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

নোটিসের কারণ হিসেবে কোথাও ২০০২ সালের এসআইআর তালিকার সঙ্গে বর্তমান তথ্যের ম্যাপিং না হওয়া, আবার কোথাও ভোটার তথ্যের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অসংগতির কথা বলা হয়েছে। কমিশনের ভাষ্য, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। ভোটার তালিকা নির্ভুল ও হালনাগাদ রাখতেই সংশ্লিষ্টদের নথি যাচাই করা হচ্ছে।

এদিকে গত ৩১ আগস্ট প্রকাশিত দিল্লির খসড়া ভোটার তালিকায় আগের প্রায় ১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ৪৭ লাখ ৫৬ হাজার ৭২২ জনের নাম নেই। নির্বাচন কর্মকর্তাদের হিসাবে, বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের সময় অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত হওয়ায় এসব নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া মানেই ভোটাধিকার চূড়ান্তভাবে বাতিল নয়। সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের মধ্যে দাবি ও প্রয়োজনীয় নথি দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।

নোটিস পাওয়া ব্যক্তিদের মধ্যে জয়শঙ্কর ও তাঁর স্ত্রী কিয়োটো এস জয়শঙ্করের নাম রয়েছে। ২০০২ সালের তালিকার সঙ্গে ম্যাপিং না হওয়ায় কপিল সিবাল ও বিক্রম মিশ্রির নামও এসেছে। আদভানি, তাঁর মেয়ে প্রতিভা আদভানি ও পুত্রবধূ গীতিকা আদভানির নামও নোটিসের তালিকায় রয়েছে।

অন্যদিকে কেজরিওয়াল ও তাঁর পরিবারের চার সদস্যের নাম আনম্যাপড উইথ লাস্ট এসআইআর শ্রেণিতে থাকায় তাঁদেরও নোটিস দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নামও বয়সসংক্রান্ত তথ্যের অসংগতির কারণে নোটিস তালিকায় এসেছিল। পরে তাঁর নথি যাচাই করে নাম চূড়ান্ত তালিকায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসআইআর নিয়ে স্বচ্ছতার প্রশ্নও উঠেছে। ৩১ লাখের বেশি ভোটারকে নোটিস দেওয়ার কারণ ও মানদণ্ড প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ২২ সেপ্টেম্বর শুনানির কথা রয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভারতের ভোটার তালিকায় নাম নেই বাঘা বাঘা নেতাদের, বাদ পড়লেন কেজরিওয়াল-জয়শঙ্করও!

বিস্তারিত কমেন্টে