মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৩৬:৫৭
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

আলেপ্পোর সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
আলেপ্পোর সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, সতর্কতা জারি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর একটি সেনাঘাঁটিতে সোমবার ভোরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। প্রথম বিস্ফোরণের পরও দীর্ঘ সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এ ঘটনায় এলাকাজুড়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, আলেপ্পোর আল-এইস এলাকার কাছে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়াকে আলেপ্পোর সিভিল ডিফেন্সের অপারেশন প্রধান ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ঘাঁটিতে এখনো মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ কারণে জরুরি সেবাকর্মীরা নিরাপদে ভেতরে প্রবেশ করতে পারছেন না। একই সঙ্গে বেসামরিক মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

এএফপিকে আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা জানান, ভোরে বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। পরে বাড়ির ছাদে উঠে তিনি দূরে আগুনের লেলিহান শিখা দেখতে পান।

পরিস্থিতি বিবেচনায় আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

সানা আরও জানায়, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার সব সড়ক বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড।

সাম্প্রতিক সময়ে সিরিয়ায় সেনাঘাঁটি ও অস্ত্রগুদামে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে শুক্রবার দেইর ইজোর প্রদেশের একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন নিহত হন। চলতি মাসের শুরুতে ইদলিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আলেপ্পোর সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, সতর্কতা জারি

বিস্তারিত কমেন্টে