নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল বিক্ষোভ মিছিল করেছে পৌর ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মাটিরাঙ্গা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। এসব হামলা বন্ধ এবং রাজনৈতিক সহিংসতা পরিহারের দাবি জানান তাঁরা। বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা সহিংসতা কাম্য নয়। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা মো. শাহিন আলম, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ দিদার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, সাবেক সদস্য মো. মামুন, মো. ইসমাইল হোসেন সুজন, মো. নাজিম উদ্দিন রাজু, ছাত্রনেতা মো. শাহজাহান আলী সাজু, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মো. সজিব হোসেন এবং মো. জুবায়ের হোসেন সুজনসহ অন্যান্য নেতাকর্মী।
kalprakash.com/IM