বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন টিম সদস্যদের নিয়ে ২০২৬ সালের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মণিরামপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমানসহ উপজেলা ও মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সামাদ মহিলা বিভাগের দায়িত্বশীলদের সাধারণ নারীদের মধ্যে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের কাছে কুরআনের শিক্ষা পৌঁছে দিতে দায়িত্বশীলদের নিয়মিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নিজেদের আমল-আখলাকের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।
kalprakash.com/IM