সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৪:০৪
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, এ বছর মোট ১৮৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, এ বছর মোট ১৮৪

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই প্রাণ হারিয়েছেন ৮৭ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাঁদের একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে এবং অন্যদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৮৪ জনের মধ্যে নারীর সংখ্যা ৫০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ২ শতাংশ।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ছিল না। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান। চলতি সেপ্টেম্বরেই এখন পর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়।

এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ৬১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৯৩ জন ভর্তি হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৬১০ জন।

রোগীর মাসভিত্তিক হিসাবেও সেপ্টেম্বরে পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট। চলতি মাসে এখন পর্যন্ত ২৬ হাজার ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের মাস আগস্টে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন।

এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মৃত্যুর হিসাবেও ঢাকায় ডেঙ্গুর প্রভাব সবচেয়ে বেশি। ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ৫৩ জন, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৩ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া খুলনায় ৩৪ জন, ময়মনসিংহ ও চট্টগ্রামে ১৮ জন করে, বরিশালে ১৪, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেটে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, এ বছর মোট ১৮৪

বিস্তারিত কমেন্টে