মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪৮:১৪
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০
শেয়ার: mail
ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে ৩৬টি বিভাগ ও ৫টি হলের ছাত্ররা অংশগ্রহণ করবেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ বলেন, “খেলাধুলা শিক্ষার একটি অন্যতম অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। আয়োজনটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সহশিক্ষা কার্যক্রম সচল রাখা। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত চরিত্র গঠন এবং তাদের ভেতর থেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আশা করছি, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

বিস্তারিত কমেন্টে