বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি বাংলাদেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে। এ ছাড়া দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে পলিসিস্টিক সিনড্রোম সচেতনতা সপ্তাহের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।
দ্রুতই চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দেশে আনতে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সেমিনারের আলোচনায় উঠে আসে, বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮ থেকে ১০ জন নারী এই সমস্যায় ভুগছেন।
kalprakash.com/IM