মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৭:১৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

প্রেসক্লাব যশোরে সভাপতি টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
প্রেসক্লাব যশোরে সভাপতি টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রেসক্লাব যশোরের নির্বাচন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ভোটে সভাপতি পদে দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরী পত্রিকার সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে জুয়েল মৃধা ২৯ ও ওয়াহাবুজ্জামান ঝন্টু ৪১ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

সদস্য পদে ছয়জন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন শহিদ জয় (৯৬ ভোট), তৌহিদ জামান (৫৯), রফিকুল ইসলাম (৯২), মুরশিদুল আজিম হিরু (৭৯), গালিব হাসান পিন্টু (৮১) ও এসএম সোহেল (৬২)। অপর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আব্দুল ওহাব মুকুল ৪৮ ও সাফিক সায়ীদ ৫৪ ভোট পেয়েছেন।

এ ছাড়া সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমান সভাপতি টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রেসক্লাব যশোরে সভাপতি টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম

বিস্তারিত কমেন্টে