মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৬:১২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪
শেয়ার: mail
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে অগ্রগামী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এ উদ্বোধন করা হয়।

রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

এ ছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা সাংবাদিকদের দায়িত্ব।

তাঁরা আরও বলেন, বাঘাইছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই ও পেশাগত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

তাঁরা বলেন, একটি কার্যকর সাংবাদিক সংগঠন সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ি ভবিষ্যতে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে