বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৫৬:১৫
শিরোনাম
১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ বেরোবিতে সিএমএ কোয়ালিফিকেশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বসুন্ধরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক নিউইয়র্কে প্রথম দিনে ১২টির মধ্যে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের ভাষণে ওয়াকআউট ইরান-কিউবার প্রতিনিধিদল ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী দম্পতি আজ বুধবার বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড

ভূমিদৃষ্টি অ্যাপ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০
শেয়ার: mail
ভূমিদৃষ্টি অ্যাপ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাঠপর্যায়ের ভূমি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন মোবাইল অ্যাপ ভূমিদৃষ্টি চালু করেছে ভূমি মন্ত্রণালয়। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে নির্ধারিত এলাকার মধ্যে অবস্থান করেই হাজিরা দিতে হবে কর্মকর্তা-কর্মচারীদের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অ্যাপটি উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অ্যাপটি তৈরিতে কারিগরি সহযোগিতা দিয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (পিএলএক্স)।

যেভাবে কাজ করবে ভূমিদৃষ্টি

ভূমিদৃষ্টি অ্যাপের মাধ্যমে ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা নিশ্চিত করা হবে। প্রতিটি অফিসের জন্য একটি নির্দিষ্ট ভার্চুয়াল ভৌগোলিক সীমানা নির্ধারণ করা থাকবে। কর্মকর্তা-কর্মচারীরা ওই সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা চেক-ইন দিতে পারবেন।

অফিসের নির্ধারিত এলাকার বাইরে অবস্থান করে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না। কেউ ভুয়া অবস্থান (ফেক লোকেশন) ব্যবহার করে হাজিরা দেওয়ার চেষ্টা করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা বা রেড অ্যালার্ট দেখাবে।

অফিসের বাইরে সরকারি কাজে গেলে

দাপ্তরিক তদন্ত, সরকারি দায়িত্ব পালন কিংবা মাঠপর্যায়ে পরিদর্শনের প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের অফিসের বাইরে যেতে হয়। এ ক্ষেত্রে অ্যাপের সাইট ভিজিট ফিচারের মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। ফলে অফিসের নির্ধারিত এলাকার বাইরে অবস্থানের বিষয়টিও সিস্টেমে নথিভুক্ত থাকবে।

এ ছাড়া অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন করা যাবে। কর্মকর্তা-কর্মচারীদের ছুটির হিসাবও ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে।

প্রথম ধাপে ৬ জেলার ৬১০ কার্যালয়

প্রাথমিকভাবে দেশের ছয়টি জেলায় ভূমিদৃষ্টি অ্যাপের পাইলটিং শুরু হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম।

প্রথম ধাপে এসব জেলার ৬১০টি ভূমি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে অ্যাপটির আওতায় আনা হয়েছে।

পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা (এসি ল্যান্ড কার্যালয়) ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে ভূমিদৃষ্টি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের আশা, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং নাগরিকেরা দ্রুত ও কম ভোগান্তিতে সেবা পাবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভূমিদৃষ্টি অ্যাপ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

বিস্তারিত কমেন্টে