মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:০৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

কসবায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় আহত যুবক উদ্ধার

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৬
শেয়ার: mail
কসবায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় আহত যুবক উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলস্টেশনের আউটার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের পাশে ওই যুবককে পড়ে থাকতে দেখে কয়েকজন স্থানীয় ব্যক্তি এগিয়ে যান। এ সময় তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

তবে আহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তিনি রেললাইনের পাশে এসে আহত হয়েছেন, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি আহত হয়ে থাকতে পারেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বর্তমানে ওই যুবক কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিচয় শনাক্ত করতে স্থানীয়ভাবে চেষ্টা চলছে।

কেউ আহত যুবককে চিনলে কিংবা তাঁর পরিবার বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আহত যুবকের পরিবারের সন্ধান পেতে মানবিক কারণে সংবাদটি শেয়ার করে তথ্যটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় আহত যুবক উদ্ধার

বিস্তারিত কমেন্টে