মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:৩২
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

হত্যাকারী যে-ই হোক, রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই নয়

বিল্লাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮
শেয়ার: mail
বিল্লাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নিহত বিল্লালের স্ত্রী স্বপ্না, বড় বোন হালিমা বেগমসহ পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় স্বজনদের কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা ও বিচার পাওয়ার আকুতি।

মানববন্ধন থেকে বিল্লাল হত্যার আসামি হিসেবে অভিযুক্ত বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করে কোনোভাবেই বিষয়টি ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। মামলা গ্রহণ বা তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে প্রত্যক্ষ ও নেপথ্যের সংশ্লিষ্টদের চিহ্নিত করতে হবে।

বিল্লাল হত্যার বিচার নিয়ে নিহতের স্বজনেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার ছত্রছায়ায় যেন কোনো আসামি পার পেয়ে না যায়। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।

স্বজনেরা আরও অভিযোগ করেন, সন্ত্রাসী বাবু নামে উল্লেখ করা এক ব্যক্তিসহ সংশ্লিষ্টরা বিল্লালের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছেন।

মানববন্ধনে উপস্থিত রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, বিল্লাল হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। তদন্তে গাফিলতি হলে কিংবা প্রভাবশালীদের কারণে প্রকৃত আসামিরা আড়ালে থাকলে পরিবার ও নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও তাঁরা জানান।

মানববন্ধনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের গোলাম মোস্তফা প্লাবন, আবু তাহের, রবিউল আলম রবি, ঈসমাইল, লাভলু মোল্লা, জামাল, সোহাগ ঢালী, মাসুদ ঢালী, ইমরান হোসেন, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম, বসির, দিলু, জিয়া, তানভীরুল ইসলাম, জুয়েল ও রাজিব ঘোষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেন জাবেদ, মো. আল আমিন হাওলাদার ও হোসেন হাওলাদার এবং ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির হোসেন ঢালী, ইমরান হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি স্পষ্ট আহ্বান জানানো হয়, বিল্লাল হত্যার তদন্তে কোনো গাফিলতি বা প্রভাব চলবে না। প্রকৃত সত্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

নিহতের স্বজনেরা দ্রুত তদন্ত ও গ্রেপ্তার নিশ্চিত করে বিল্লাল হত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিল্লাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে