মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:০২:৫৩
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা নদীর ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে কালো রঙের গেঞ্জি ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে সদর উপজেলা শহরের মাথাভাঙ্গা নদীর ব্রিজের নিচে একটি অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর যৌথভাবে নদী থেকে মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে