ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৩ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর বিভিন্ন বিওপি ও বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য রয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৪২ লাখ ৩ হাজার ২০০ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্তে চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
kalprakash.com/IM