বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৫:৫৩
শিরোনাম
● ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ ● দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ ● শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ● নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা ● বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ ● দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ ● শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ● নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা ● বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

কসবায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
কসবায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কসবা পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করাও জরুরি। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এসব চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে