মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০২:৪৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করল ইসরায়েল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরের ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মসজিদটিতে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে দেওয়া হবে না। ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়। মসজিদটির বিরুদ্ধে ‘পদ্ধতিগত লঙ্ঘন’ বন্ধে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে মুসলিমদের মসজিদে প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ইব্রাহিমি মসজিদের পরিচালক মোতাসেম আবু স্নেইনেহ বলেন, মসজিদ বন্ধের এই পদক্ষেপ চলমান উত্তেজনা এবং মসজিদের অবশিষ্ট অংশ দখলের প্রচেষ্টার অংশ। তাঁর দাবি, মসজিদটির সব কক্ষ ও প্রাঙ্গণই সম্পূর্ণভাবে ইসলামী স্থাপনা ও পবিত্র স্থান।

তিনি আরও বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক সনদে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারের ওপর স্পষ্ট আঘাত।

মসজিদ বন্ধের পাশাপাশি সেখানে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতাও জোরদার করা হয়েছে। মসজিদে যাওয়ার পথে কয়েকটি চেকপয়েন্ট ও ইলেকট্রনিক গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ইব্রাহিমি বালক প্রাথমিক বিদ্যালয় ও আল-ফাইহা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের চলাচলও বাধাগ্রস্ত হয়েছে। ফলে পাঠদান পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ইব্রাহিমি মসজিদটি হেবরনের পুরোনো শহরে অবস্থিত। এলাকাটি ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে দেড় হাজার ইসরায়েলি সৈন্যের সুরক্ষায় প্রায় ৪০০ দখলদার বসবাস করেন।

১৯৯৪ সালে একজন ইসরায়েলি দখলদারের চালানো হত্যাকাণ্ডে ২৯ জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর ইসরায়েল মসজিদটিকে ভাগ করে। তখন থেকে এর ৬৩ শতাংশ ইহুদিদের এবং ৩৭ শতাংশ মুসলমানদের জন্য বরাদ্দ করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করল ইসরায়েল

বিস্তারিত কমেন্টে