মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩৭:২৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সোনারগাঁয়ে নিখোঁজের এক দিন পর ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯
শেয়ার: mail
সোনারগাঁয়ে নিখোঁজের এক দিন পর ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের এক দিন পর মো. আইয়ুব হোসেন (৫০) নামের এক ভাঙারি ব্যবসায়ীর হাত-পা বাঁধা ও বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক, আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারির ব্যবসা করতেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জামিল হোসেন নামের এক নিরাপত্তাপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন আইয়ুব হোসেন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরের দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনে একটি ভাঙারি গুদামের পাশের ডোবায় একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তাটি খোলার পর ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জোর তদন্ত চলছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সোনারগাঁয়ে নিখোঁজের এক দিন পর ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে