মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:৩৯
শিরোনাম
মক্কায় হামলার বিরল সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব বিগত আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছিল: আইনমন্ত্রী সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সূচি প্রকাশ তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ মক্কায় হামলার বিরল সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব বিগত আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছিল: আইনমন্ত্রী সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সূচি প্রকাশ তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭
শেয়ার: mail
রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখার সম্ভাব্য দিন ধরা হয়েছে ৭ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায়। ওই দিন সন্ধ্যায় হিজরি ১৪৪৮ সনের নতুন চাঁদ দেখা গেলে সেদিন রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং পরদিন ভোর থেকে রোজা পালন শুরু হবে।

ইসলামি বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। রমজান মাস শেষে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা সাপেক্ষে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে, ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে বুধবার, ১০ মার্চ। তবে যথারীতি রোজা ও ঈদের চূড়ান্ত সময়সূচি নির্ভর করবে জাতীয় ও আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

উল্লেখ্য, ইসলামি হিজরি সনের নবম মাস হলো পবিত্র রমজান। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর কাছে এটি বছরের সবচেয়ে মহিমান্বিত ও বরকতময় মাস হিসেবে বিবেচিত। এই পবিত্র মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর মানবজাতির হেদায়াত গ্রন্থ আল-কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল।

মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও ইন্দ্রিয়সুখ থেকে বিরত থেকে সিয়াম বা রোজা সাধনা করেন। এই সময়টিতে আত্মশুদ্ধি, সংযম, অতিরিক্ত ইবাদত-বন্দেগি, তারাবির নামাজ, দান-সদকা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বিস্তারিত কমেন্টে