মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৫:৪১
শিরোনাম
মক্কায় হামলার বিরল সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব বিগত আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছিল: আইনমন্ত্রী সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সূচি প্রকাশ তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ মক্কায় হামলার বিরল সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব বিগত আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছিল: আইনমন্ত্রী সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সূচি প্রকাশ তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭
শেয়ার: mail
সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।

মাজারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি ওলিয়ে কামেল হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র রওজা মুবারক জিয়ারত করেন, ফাতিহা পাঠ করেন এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারত শেষে তিনি অপর প্রখ্যাত সুফি সাধক হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ রাষ্ট্রপতির গাড়িবহর সুরমা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক সিলেট সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতিকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউসে আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে যাত্রা করেন।

রাষ্ট্রপতির আগমন ও অবস্থান উপলক্ষে মাজার প্রাঙ্গণ এবং আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

বিস্তারিত কমেন্টে