আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার দলটির পক্ষ থেকে রাজধানীর দুই সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দাঁড়িপাল্লা প্রতীকের মেয়র প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী করা হয়েছে আবু সাদিক কায়েমকে।
মনোনীত প্রার্থীদের মধ্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমিরের দায়িত্বে রয়েছেন। আর আবু সাদিক কায়েম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)।
নির্বাচনী প্রেক্ষাপট ও জোটের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জোটগতভাবে নয়, বরং সংশ্লিষ্ট ১১টি দল এবার এককভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
kalprakash.com/IM