রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪১:০৭
শিরোনাম
দেশে সারের কোনো সংকট নেই: তথ্য প্রতিমন্ত্রী আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশে সারের কোনো সংকট নেই: তথ্য প্রতিমন্ত্রী আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে জীবনের নতুন এই অধ্যায় ও মাতৃত্বের আনন্দের কথা নিজেই ভক্তদের নিশ্চিত করেছেন তিনি।

কানাডায় চলমান টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-২০২৬-এ অংশ নেওয়ার ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এই সুখবর দেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে সাদা রঙের একটি ঢিলেঢালা ফুলহাতা গাউনে দেখা যায় মাহিরাকে। যেখানে এক হাতে পরম মমতায় বেবি বাম্প ধরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কোনো বাড়তি আড়ম্বর ছাড়াই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “উই মেক প্ল্যানস অ্যান্ড দেন দেয়ার ইজ আল্লাহ’স প্ল্যান” (মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়)। মাহিরার এই ঘোষণার পরই অনুরাগী ও শোবিজ তারকারা তাঁকে ভালোবাসায় সিক্ত করছেন।

টরন্টো চলচ্চিত্র উৎসবে এবারের সময়টি বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটছে মাহিরার। উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননাও পেয়েছেন তিনি।

এটি মাহিরার দ্বিতীয় সন্তান হলেও বর্তমান স্বামী ও ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে তাঁর প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এর আগে প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে তাঁর ১৭ বছর বয়সী আজলান নামের এক পুত্রসন্তান রয়েছে। ২০২৩ সালে সেলিমের সঙ্গে বিয়ের আসরে আজলানই মাকে বিয়ের মঞ্চে নিয়ে গিয়েছিলেন, যা সে সময় নেটদুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

পাকিস্তানের এই শীর্ষ তারকা ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এছাড়া ‘বিন রোয়ে’, ‘সুপারস্টার’ ও সর্বকালের অন্যতম ব্যবসাসফল পাকিস্তানি সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। পাশাপাশি টেলিভিশনে ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো তুমুল জনপ্রিয় নাটকেও মূল চরিত্রে দেখা গেছে তাঁকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

বিস্তারিত কমেন্টে