শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৪:১৯
শিরোনাম
চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭
শেয়ার: mail
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে আবহাওয়া অফিস জানায়, ভারতের ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বিস্তারিত কমেন্টে