রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:১৩:০৮
শিরোনাম
রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান রাজনীতির পর এবার চলচ্চিত্র ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের ইঙ্গিত ট্রুডোর দিল্লিতে অবস্থান করেও মোদির নৈশভোজে গেলেন না শি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন চাকরিজীবীদের জন্য বড় সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভক্তের বুকে নিজের মুখের ট্যাটু দেখে চমকে গেলেন শেহনাজ গিল পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’ চলচ্চিত্রের মাধ্যমে তারকাখ্যাতি পাওয়া এই অভিনেত্রী শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে নতুন করে আলোচনায় আসেন। এবার তাঁর ব্যক্তিগত জীবন ও বিয়ের খবর নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিমি। টলিপাড়ার একটি সূত্রের বরাতে জানা গেছে, আগামী ডিসেম্বরে পাহাড়ি শহর কালিম্পংয়ে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

এদিকে অভিনেত্রীর হবু বর কে—তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে কৌতূহল এখন তুঙ্গে। গুঞ্জন শোনা যাচ্ছে, পাত্র বিনোদন জগতের কেউ নন। তিনি একজন নৌসেনা কর্মকর্তা, যাঁর নাম সিদ্ধার্থ। তবে ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে মিমি চক্রবর্তী এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমায় সাবলীল অভিনয় দিয়ে টালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও সক্রিয় হন এই অভিনেত্রী। ওই বছর লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বর্তমানে কাজের জগতেও বেশ ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির নতুন চলচ্চিত্র ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক প্রজেক্টে কাজ করছেন তিনি। আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে নতুন সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পর্দায় কাজের ব্যস্ততার মাঝেই বিয়ের গুঞ্জন ঘিরে নতুন করে চর্চায় উঠে এসেছেন এই তারকা। এখন দেখার বিষয়, গুঞ্জনের সত্যতা নিয়ে অভিনেত্রী নিজে কবে মুখ খোলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী

বিস্তারিত কমেন্টে