দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এগ্রোভেট ডিভিশনের ভেটেরিনারি সার্ভিসেস ডিপার্টমেন্টে ‘এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেবে। গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণ:
-
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
-
পদের নাম: এক্সিকিউটিভ
-
বিভাগ: ভেটেরিনারি সার্ভিসেস ডিপার্টমেন্ট, এগ্রোভেট ডিভিশন
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
শিক্ষাগত যোগ্যতা: ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)
-
অন্যান্য দক্ষতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় পারদর্শিতা
-
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা
-
চাকরির ধরন: ফুলটাইম
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
-
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
-
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
-
বেতন: আলোচনা সাপেক্ষে
-
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীদের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অফিশিয়াল ওয়েবসাইটের (https://www.squarepharma.com.bd) ক্যারিয়ার বিভাগের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
kalprakash.com/IM