শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৪:১২
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানান তিনি।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ঐতিহ্য ও দুই দেশের জনগণের নিবিড় সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ইরানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি উল্লেখ করেন, ফেরদৌসি, শেখ সাদি, হাফিজ ও জালাল উদ্দিন রুমির মতো বিশ্বখ্যাত পারস্য কবি ও মনীষীদের সৃজনশীল সাহিত্যকর্ম এ অঞ্চলের মানুষের চেতনা ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে ইরানের মানুষের প্রতি গভীর মমত্ববোধের কথাও তুলে ধরেন।

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের সংঘাতের ফলে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো ব্যাপক জ্বালানি সংকটের সম্মুখীন হচ্ছে। তিনি সংলাপ, সমঝোতা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তির বিষয়ে বাংলাদেশের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেন। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সে দেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রেরিত একটি আনুষ্ঠানিক অভিনন্দনপত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেন। তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে তার কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তার মেয়াদকালে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে