মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৪:১৬
শিরোনাম
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল ইসি ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের সাথে প্রতিশোধের সম্পর্ক নেই: জাহেদ উর রহমান গত সাত মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল ইসি ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের সাথে প্রতিশোধের সম্পর্ক নেই: জাহেদ উর রহমান গত সাত মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

আজই প্রকাশ হতে পারে নতুন পে স্কেলের গেজেট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৫
শেয়ার: mail
আজই প্রকাশ হতে পারে নতুন পে স্কেলের গেজেট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কাঠামোর (পে-স্কেল) গেজেট আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশের জোর সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা ও একাধিক সম্ভাব্য তারিখ পরিবর্তনের পর আজকের দিনটি ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্তের কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় আজই গেজেট প্রকাশ হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের খসড়া প্রশাসনিক বিভিন্ন ধাপ পেরিয়ে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ামাত্র যেকোনো সময় এসআরও নম্বর দিয়ে গেজেট জারি করা হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায় আজ দিনের যেকোনো সময় প্রজ্ঞাপন আসার প্রতীক্ষায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে গ্রেডভিত্তিক মূল বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার পূর্ণ বিবরণ থাকবে। নতুন এই বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত মূল বেতনের আর্থিক সুবিধা একসঙ্গে না দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

নতুন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। ২০তম গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ হাজার টাকা করা হয়েছে।

ধাপভিত্তিক বাস্তবায়নের ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। ফলে ২০তম গ্রেডের কর্মচারীদের বেসিক তিন ধাপে যথাক্রমে ১৪ হাজার ১২৫ টাকা, ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং চূড়ান্ত ধাপে ২০ হাজার টাকা হবে।

অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডে বর্ধিত বেসিকের ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সে হিসেবে প্রথম গ্রেডে বেসিক ধাপে ধাপে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং ১ লাখ ৫৬ হাজার টাকায় পৌঁছাবে। আর নবম গ্রেডে তা যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা এবং ৪৪ হাজার টাকায় দাঁড়াবে।

এদিকে বর্ধিত মূল বেতন ২০২৬ সালের জুলাই থেকে কার্যকর হলেও বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা একই সময়ে নতুন হারে দেওয়া হবে না। এসব ভাতা নতুন কাঠামোয় ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেলের পূর্ণাঙ্গ রূপরেখা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আজই প্রকাশ হতে পারে নতুন পে স্কেলের গেজেট

বিস্তারিত কমেন্টে