শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৮:২২
শিরোনাম
মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন

ব্যালন ডি’অর কার, জানিয়ে দিলেন ফ্রান্স কিংবদন্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭
শেয়ার: mail
ব্যালন ডি’অর কার, জানিয়ে দিলেন ফ্রান্স কিংবদন্তি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে নিজের পছন্দের ফুটবলারের নাম জানিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি তারকা থিয়েরি অঁরি। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডের ভোট স্বদেশি তারকা কিলিয়ান এমবাপ্পের পক্ষে। তবে আরেক ফরাসি সতীর্থ মাইকেল অলিসেকেও খুব বেশি পিছিয়ে রাখছেন না তিনি।

সম্প্রতি ২০২৬ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’। সেই তালিকায় এমবাপ্পে ও অলিসের পাশাপাশি জায়গা পেয়েছেন লিওনেল মেসি, উসমান দেম্বেলে, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল, এরলিং হলান্ড, হ্যারি কেইন, ভিটিনিয়া, রদ্রি ও ব্রুনো ফার্নান্দেসের মতো তারকারা।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, এই তালিকা নিয়ে আলোচনায় নিজের স্পষ্ট পছন্দের কথা জানান অঁরি। তার মতে, বিশ্বকাপ জিততে পারলে লিওনেল মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকত। এছাড়া অলিসেকেও তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। তবে সার্বিক বিবেচনায় শেষ পর্যন্ত এমবাপ্পেকেই সবার ওপরে রেখেছেন ফ্রান্সের সাবেক এই তারকা।

এমবাপ্পের পক্ষে যুক্তি দিতে গিয়ে অঁরি জানান, দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের গুরুত্বও অপরিসীম। বড় কোনো দলীয় শিরোপা না জিতলেও এমবাপ্পের ব্যালন ডি’অর জয়ের দাবি কোনোভাবেই খাটো করার সুযোগ নেই; অতীতেও এমন অনেক নজির দেখা গেছে। অঁরির চোখে এমবাপ্পের সবচেয়ে বড় শক্তি হলো তার গোল করার অবিচল ধারাবাহিকতা। তিনি চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে অলিসের অ্যাসিস্ট করার সামর্থ্যেও মুগ্ধ অঁরি।

ব্যালন ডি’অর নিয়ে নিজের পছন্দের কথা বলতে গিয়ে অঁরি বলেন, ‘আমার কাছে কিলিয়ানই সেরা। ব্যক্তিগতভাবে সে যা করেছে, তা সত্যিই অসাধারণ। আমি নির্দ্বিধায় কিলিয়ানকে বেছে নেব, তবে তার খুব কাছেই থাকবে মাইকেল অলিসে।’

মেসি, এমবাপ্পে, অলিসে, দেম্বেলে, ইয়ামাল, ভিনিসিয়ুস ও হলান্ডদের মতো তারকাদের উপস্থিতিতে এবারের ব্যালন ডি’অরের লড়াই বেশ জমে উঠেছে। শেষ পর্যন্ত ফুটবলের এই মর্যাদাপূর্ণ ট্রফি কার হাতে ওঠে, তা দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ব্যালন ডি’অর কার, জানিয়ে দিলেন ফ্রান্স কিংবদন্তি

বিস্তারিত কমেন্টে