শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৫:৪৫
শিরোনাম
মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন

মনিরামপুরের দেলুয়াবাড়িতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
মনিরামপুরের দেলুয়াবাড়িতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে দেলুয়াবাড়ি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় মুখোমুখি হয় কুয়াদা ফুটবল একাডেমি ও জয়পুর ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় জয়পুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে কুয়াদা ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামীম হোসেন বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ইতিবাচক নেতৃত্বের গুণাবলিও বিকশিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওহেদুজ্জামান চঞ্চল, মাওলানা মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক।

ম্যাচ শেষে দিনের সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. শামীম হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা। খেলাটিকে কেন্দ্র করে মাঠজুড়ে সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মনিরামপুরের দেলুয়াবাড়িতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে