বাংলাদেশ ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৯টা-৯:৪০ উপস্থিতি বাধ্যতামূলক

ছবিঃসংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিসের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়।

নোটিশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের পূর্ব নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় অফিস কক্ষে উপস্থিত থাকা নিশ্চিত করতে হবে এবং কোনো দাপ্তরিক কর্মসূচি যেন এ সময়সূচিকে বিঘ্নিত না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, প্রয়োজন ছাড়া লাইট-ফ্যান-এসি চালু না রাখা এবং এসির তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।

করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ, জ্বালানি সাশ্রয় এবং অফিসের সব জায়গা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো বাস্তবায়ন ও তদারকির জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৯টা-৯:৪০ উপস্থিতি বাধ্যতামূলক

প্রকাশিত: ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬