শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩৬:০৪
শিরোনাম
বসতবাড়িতে হামলা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার ৪ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই ইন্টার্নের প্রেসক্রিপশন, ‘অনুমতি’ দেওয়ার কথা স্বীকার তত্ত্বাবধায়কের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের সন্দেহ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ‘হয় আমি থাকব, না হয় অনিয়ম-দুর্নীতি’ যুক্তরাষ্ট্রে ডিজেলের আকাশছোঁয়া দাম মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন বসতবাড়িতে হামলা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার ৪ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই ইন্টার্নের প্রেসক্রিপশন, ‘অনুমতি’ দেওয়ার কথা স্বীকার তত্ত্বাবধায়কের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক দীপিকার বেবি বাম্প নিয়ে নেটিজেনদের সন্দেহ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, ‘হয় আমি থাকব, না হয় অনিয়ম-দুর্নীতি’ যুক্তরাষ্ট্রে ডিজেলের আকাশছোঁয়া দাম মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড রিজার্ভ বেড়েছে ৭.৬১ বিলিয়ন ডলার, বাড়ছে নতুন প্রশ্ন

সোশ্যাল মিডিয়ায় নব্বইয়ের দশকের নস্টালজিয়া: এআই দিয়ে যেভাবে বানাবেন রেট্রো ছবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯
শেয়ার: mail
সোশ্যাল মিডিয়ায় নব্বইয়ের দশকের নস্টালজিয়া: এআই দিয়ে যেভাবে বানাবেন রেট্রো ছবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্মার্টফোন আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই আধুনিক যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নব্বইয়ের দশকের এক মিষ্টি নস্টালজিয়া। ‘হোয়াট ওয়্যার ইউ লাইক ইন দ্য নাইনটিজ?’ (What Were You Like in the ’90s?) শীর্ষক এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন বিশ্বের কোটি কোটি নেটিজেন। ব্যবহারকারীরা বর্তমান সময়ের একটি সাধারণ ছবি বা ভিডিওর পর ১৯৯০-এর দশকের নিজেদের পুরোনো ছবি জুড়ে দিয়ে তৈরি করছেন মনকাড়া স্লাইডশো। আর এসব ভিডিওর আবহসংগীত হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই জুড়ে দেওয়া হচ্ছে মার্কিন রক ব্যান্ড ‘গু গু ডলস’-এর ১৯৯৮ সালের কালজয়ী গান ‘আইরিস’।

টিকটক ও ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় হওয়া এই ট্রেন্ডে অংশ নিয়েছেন হলিউড তারকা ড্রু ব্যারিমোর, ব্রুক শিল্ডস, হ্যালি বেরি, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, বাস্কেটবল তারকা শাকিল ও’নিল এবং পপশিল্পী উশারসহ বিশ্বখ্যাত অনেক ব্যক্তিত্ব। তবে শুধু তারকারাই নন, সাধারণ মানুষও নিজেদের শৈশব-কৈশোরের স্মৃতি, পারিবারিক আবহ, তৎকালীন ফ্যাশন এবং সাদামাটা জীবনযাপনের পুরোনো ছবি শেয়ার করে স্মৃতিকাতর হয়ে উঠছেন।

নব্বইয়ের পোশাক, হেয়ারস্টাইল, অ্যানালগ ক্যামেরার ফ্ল্যাশ, ঘরের সাদামাটা সাজসজ্জা, পুরোনো রাস্তাঘাট কিংবা স্কুল-কলেজের পরিবেশ—সব মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠছে এক নির্মল স্মৃতির কোলাজ। আর যাদের কাছে সেই সময়ের আসল ছবি সংরক্ষিত নেই, তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র সহায়তায় বর্তমানের ছবিকেই নিখুঁতভাবে রূপ দিচ্ছেন নব্বইয়ের দশকের অবয়বে।

যেসব প্রম্পট ব্যবহার করে এআই দিয়ে তৈরি করতে পারেন ৯০-এর দশকের ছবি:

১. পারিবারিক ছবি তৈরিতে: “Transform this photo into an authentic 1990s Bangladesh family portrait, vintage clothing, natural expressions, film-camera grain, slightly faded colors, indoor home setting, realistic.”

২. কলেজ শিক্ষার্থীর বাস্তবসম্মত রূপ দিতে: “Create a realistic 1990s Bangladeshi college student look, simple shirt and jeans, old school hairstyle, campus background, analog camera texture, soft natural light.”

৩. ঈদের পারিবারিক ছবির আমেজ আনতে: “Turn this photo into a nostalgic 1990s Eid family photograph in Bangladesh, traditional clothing, decorated living room, film grain, warm faded colors, candid expressions.”

৪. স্টাইলিশ তরুণ হিসেবে ফুটিয়ে তুলতে: “Recreate this person as a stylish 1990s Bangladeshi young adult, denim jacket, classic hairstyle, cassette-player era, street photography, realistic 35mm film.”

৫. ক্লাসিক বিয়ের ছবির রূপান্তরে: “Transform the photo into a 1990s wedding photograph in Bangladesh, traditional fashion, studio backdrop, vintage flash photography, authentic film grain.”

৬. স্কুলজীবনের স্মৃতি ফুটিয়ে তুলতে: “Create a 1990s school-day memory, school uniform, classroom background, handwritten notebooks, old wooden benches, disposable-camera aesthetic, realistic.”

৭. ঢাকার রাজপথের আবহে: “Make this photo look like a 1990s Dhaka street portrait, rickshaws, old buildings, analog camera, slightly faded colors, natural imperfections.”

৮. পারিবারিক পিকনিকের দৃশ্যে: “Recreate this person in a 1990s family picnic scene, colorful vintage clothing, film-camera look, candid pose, nostalgic atmosphere.”

৯. জন্মদিনের পার্টির পরিবেশ তৈরিতে: “Transform this image into an authentic 1990s birthday party photograph, balloons, cake, simple home decoration, direct flash, 35mm film grain.”

১০. সিনেমাটিক নস্টালজিক পোর্ট্রেট: “Create a cinematic 1990s nostalgia portrait of this person, period-accurate hairstyle and clothing, vintage indoor setting, soft flash, Kodak-style film texture, realistic skin and natural imperfections.”

তবে বিশ্লেষকদের পরামর্শ, এআই দিয়ে তৈরি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার সময় সেটিকে আসল পুরোনো ছবি হিসেবে উপস্থাপন না করে ‘এআই জেনারেটেড’ বা ‘এআই বিনোদন’ উল্লেখ করা শ্রেয়। এতে স্মৃতির আমেজ উপভোগের পাশাপাশি তথ্যের বিশ্বাসযোগ্যতাও বজায় থাকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সোশ্যাল মিডিয়ায় নব্বইয়ের দশকের নস্টালজিয়া: এআই দিয়ে যেভাবে বানাবেন রেট্রো ছবি

বিস্তারিত কমেন্টে