মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৬:৫১
শিরোনাম
ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় মামলা করছেন অভিনেত্রী বাঁধন অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জবিতে বোরকা পরে প্রবেশের সময় যুবক আটক, ক্যাম্পাসে চাঞ্চল্য বিদ্যুৎ না থাকায় ভিডিও কলে কথা বলতে না পেরে সাদ্দাম মালের ক্ষোভ রাঙামাটিতে বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় মামলা করছেন অভিনেত্রী বাঁধন অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জবিতে বোরকা পরে প্রবেশের সময় যুবক আটক, ক্যাম্পাসে চাঞ্চল্য বিদ্যুৎ না থাকায় ভিডিও কলে কথা বলতে না পেরে সাদ্দাম মালের ক্ষোভ রাঙামাটিতে বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১ পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা কসবায় গোপীনাথপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও চিকিৎসকদের সংবর্ধনা

ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮
শেয়ার: mail
ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ করে দেওয়াকে অত্যন্ত অনভিপ্রেত ও অস্বস্তিকর (ইরিটেটিং) বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত সেখানে বসে তাঁকে এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। বাংলাদেশ সরকার ইতোমধ্যে এ বিষয়ে কূটনৈতিক মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডা. জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর স্পষ্ট করেছেন যে শেখ হাসিনার আর আপিল করার আইনি সুযোগ নেই। তাঁকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের প্রতি এ বিষয়ে প্রশ্ন তোলার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত সরকার যেন তাঁকে গণমাধ্যমে কথা বলতে না দেওয়ার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে ইতিবাচক বার্তা দেয়।

ইতালির ভেনিসে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া চক্র। তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা তৈরি হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো বিশেষ উদ্দেশ্যে কিংবা বৈষম্য সৃষ্টির জন্য নয়; বরং প্রশাসনে আরও দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ নিশ্চিত করতেই সরকার এই পরিবর্তন এনেছে।

নতুন বোয়িং বিমান ক্রয়ের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, বোয়িং কেনার অর্থ সরকারকে এখনই এককালীন পরিশোধ করতে হচ্ছে না; দীর্ঘ মেয়াদে ধাপে ধাপে এই অর্থ পরিশোধ করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ‘এয়ারবাস’ থেকেও বিমান ক্রয়ের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে দেড় বছর সুযোগ থাকা সত্ত্বেও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) কিংবা বিকল্প জ্বালানি ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমান সরকারকে দ্রুততম সময়ে জনগণের ভোগান্তি কমাতে চীনের সঙ্গে চুক্তিসহ জরুরি নানা পদক্ষেপ নিতে হচ্ছে।

বিশ্বব্যাপী সম্ভাব্য দীর্ঘস্থায়ী ‘এল নিনো’ আবহাওয়া পরিস্থিতির কারণে খাদ্য উৎপাদনের ঝুঁকি প্রসঙ্গে উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও বর্তমানে দেশে যেকোনো সময়ের চেয়ে খাদ্যশস্যের সর্বোচ্চ মজুত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত ও অস্বস্তিকর: তথ্য উপদেষ্টা

বিস্তারিত কমেন্টে