শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০২:২৫
শিরোনাম
● তেজগাঁও কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন ইয়াসিন ভূঁইয়া ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● তেজগাঁও কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন ইয়াসিন ভূঁইয়া ● ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ ● মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, নীলক্ষেতে কালো কাপড়ে প্রতিবাদ ● সিলেট টেস্টে ৬ উইকেট, রেকর্ড গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ ● বগুড়ায় পুলিশের ওপর হাম’লা চালিয়ে আসামি ছিন’তাই, আট’ক ৪ ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● নাটোরের নলডাঙ্গায় বটগাছের মাথায় আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস ● মানবপাচারের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে: গোলাম পরওয়ার ● যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতার হারে পরিবর্তন আসছে। এ জন্য গ্রেড ও এলাকাভেদে বাড়িভাড়া ভাতার চারটি নতুন ধাপ নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধনের পর বাড়িভাড়া ভাতার নতুন হারসহ সমন্বিত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে সচিব কমিটি।

সচিব কমিটির সূত্রে জানা গেছে, মূল বেতন বৃদ্ধির সঙ্গে আগের হারে বাড়িভাড়া ভাতা বাড়ানো হলে সরকারি আবাসনের ওপর চাপ বাড়তে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে বেতন কমিশন অঞ্চল ও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার নতুন হারের প্রস্তাব করেছিল। পরবর্তীতে সেই প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধন আনে সচিব কমিটি।

সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হার হবে—

১৬তম থেকে ২০তম গ্রেড: ঢাকা সিটি করপোরেশন এলাকায় এই গ্রেডের কর্মচারীরা বাড়িভাড়া ভাতা পাবেন মূল বেতনের ৬০ শতাংশ। অন্যান্য বড় শহর—চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এবং কক্সবাজার ও সাভার এলাকায় এ হার হবে ৫০ শতাংশ। এছাড়া দেশের অন্যান্য এলাকায় বাড়িভাড়া ভাতা হবে মূল বেতনের ৪৫ শতাংশ।

১০ম থেকে ১৫তম গ্রেড: এই গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। অন্যান্য বড় শহরে এ হার হবে ৪০ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩৫ শতাংশ।

৫ম থেকে ৯ম গ্রেড: ৫ম থেকে ৯ম গ্রেডের সরকারি কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা পাবেন মূল বেতনের ৪৫ শতাংশ। অন্যান্য বড় শহরে এ হার হবে ৩৫ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।

১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব: এই ধাপের কর্মকর্তারা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় এ হার হবে ৩০ শতাংশ এবং দেশের বাকি এলাকায় বাড়িভাড়া ভাতা দেওয়া হবে মূল বেতনের ২৫ শতাংশ হারে।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন এই বেতন কাঠামোতেও আগের মতো ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে।

নতুন পে স্কেলে ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বাড়ছে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। নতুন কাঠামোতে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকায়। আর ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের এই আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না; তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। এর মধ্যে প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে এবং পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অংশ সমন্বয় করা হবে।

অন্যদিকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ

বিস্তারিত কমেন্টে