রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫৫:৪২
শিরোনাম
● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

যশোরে অনলাইন জুয়ার চক্রের দুই নারীসহ ৪ সদস্য আটক

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯
শেয়ার: mail
যশোরে অনলাইন জুয়ার চক্রের দুই নারীসহ ৪ সদস্য আটক

অভিনব কায়দায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোর থেকে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তপন কুমারের ছেলে তাপস কুমার (১৯), মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তাপস শিকদারের ছেলে তুষার শিকদার (২০), যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম সুইটি (২২) এবং একই উপজেলার রামকৃষ্ণপুর এলাকার টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি (২১)। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাপস কুমার ও তুষার শিকদারকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, আরও কয়েকজনের সঙ্গে মিলে তাঁরা শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মোহাম্মদ আলী মণ্ডলের বাড়ির তিন তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তিকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

পুলিশ জানায়, আটকদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন, অনলাইন লেনদেনে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং জুয়া পরিচালনার নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁরা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও জুয়া চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে অনলাইন জুয়ার চক্রের দুই নারীসহ ৪ সদস্য আটক

বিস্তারিত কমেন্টে