সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪১:১৫
শিরোনাম
যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে

সাইফুর রহমান শুধু বিএনপির নন, গোটা জাতির সম্পদ: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১
শেয়ার: mail
সাইফুর রহমান শুধু বিএনপির নন, গোটা জাতির সম্পদ: রুহুল কবির রিজভী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান তাঁর অনন্য অবদান ও রাষ্ট্রীয় অর্জনের কারণে শুধু বিএনপির গৌরব নন, তিনি গোটা জাতির সম্পদ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ’ এই আলোচনা সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৯১ সালে সাইফুর রহমান যখন দেশে প্রথমবারের মতো ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) চালু করেছিলেন, তখন জাতীয় সংসদে ও বাইরে আওয়ামী লীগসহ বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা করা হয়েছিল। কিন্তু তাঁর সেই দূরদর্শী অর্থনৈতিক পদক্ষেপ দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছিল। যার ফলে পরবর্তী সময়ে ক্ষমতায় গিয়ে খোদ আওয়ামী লীগও এই ভ্যাট ব্যবস্থা বাতিল বা বন্ধ করতে পারেনি।

সাইফুর রহমানের ব্যবস্থাপনা দক্ষতার প্রশংসা করে রিজভী বলেন, রাজনৈতিক বিরোধীরাও তাঁর ব্যক্তিগত সততা, প্রশাসনিক উচ্চতা এবং অর্থনীতি পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি; কারণ দেশের জনগণের কাছে তাঁর যোগ্যতা ছিল সর্বজনস্বীকৃত।

তিনি উল্লেখ করেন, সাইফুর রহমান এমন একজন দক্ষ অর্থনৈতিক অভিভাবক ছিলেন, যিনি টাকা পাচার, ব্যাংক লুট এবং ব্যাংকের আমানত দিয়ে সরকারের কৃত্রিম বাজেট ঘাটতি পূরণের মতো অপসংস্কৃতি ঘটতে দেননি। তাঁর সময়ে ব্যাংক চলত নিজস্ব নিয়মে এবং জাতীয় বাজেট প্রণয়ন করা হতো রাষ্ট্রের নিজস্ব অভ্যন্তরীণ রাজস্ব আহরণের মাধ্যমে।

বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, পরবর্তী ১৭ বছর দেশে ছিল লুটপাটের অর্থনীতি ও লুটেরাদের সুবিধাজনক বাজেট। গোটা দেশকে অর্থনৈতিকভাবে নিঃস্ব ও ফাঁপা করে দেওয়া হয়েছিল। অর্থ পাচার ও দুর্নীতিকে অর্থনীতির সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। বিপরীতে সাইফুর রহমানের রাজনীতির মূল লক্ষ্যই ছিল দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করা এবং নিজের পায়ে দাঁড় করানো। ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সময় তিনি শেয়ারবাজার ও আর্থিক খাতে সুশাসন বজায় রেখেছিলেন, ফলে শেয়ারবাজারে কোনো লুটপাট হতে দেননি। অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করার কারণে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সম্মানিত হয়েছিলেন।

এ সময় রুহুল কবির রিজভী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, হেলথ কার্ড এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং দারিদ্র্য বিমোচন করে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি. কে গউছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাইফুর রহমান শুধু বিএনপির নন, গোটা জাতির সম্পদ: রুহুল কবির রিজভী

বিস্তারিত কমেন্টে