বাংলাদেশ ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo সংস্কার বাস্তবায়নে জোটের কলেবর বাড়াচ্ছে জামায়াত Logo বিগ ব্যাশে ইতিহাস: রিশাদ হোসেন তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড় Logo সন্ত্রাসী হামলায় আহত বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে প্রশাসক Logo গভর্নরের সাফ বার্তা: ব্যাংকখাতে আর রাজনৈতিক হস্তক্ষেপ হবে না Logo মোজতবা খামেনির বার্তা: হিজবুল্লাহর প্রধানকে ধন্যবাদ, প্রতিরোধ লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার Logo নওগাঁয় ডিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বাগমারায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট: লাইসেন্স না থাকায় ৭ মামলায় জরিমানা Logo নওগাঁয় অনিয়মের তথ্য চাওয়ায় হামলার শিকার সাংবাদিক Logo ট্রাইব্যুনাল নির্দেশ: সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে হবে Logo সিএমপি’র দায়িত্ব নিলেন কমিশনার শওকত আলী

সংস্কার বাস্তবায়নে জোটের কলেবর বাড়াচ্ছে জামায়াত

ছবিঃসংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের কলেবর বাড়াতে আগ্রহী। জোটের নেতারা জানিয়েছেন, পুরনো মিত্রদের সঙ্গে পুনঃযোগাযোগের মাধ্যমে সংসদ ও রাজপথে সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে।

ঐকমত্য কমিশনে সংস্কার ইস্যুতে কাছাকাছি থাকা দলগুলো জাতীয় নির্বাচনের আগে রাজপথেও সমন্বয় বাড়াতে শুরু করে। প্রথমে পাঁচ, পরে আট, এবং ১২ দলের সমঝোতা তৈরি হলেও এক দল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) আলাদা পথে যায়।

জোটের অংশীদার জামায়াত সংসদের বাইরে সোচ্চার থাকতে এবং দলছুট মিত্রদের ফিরিয়ে আনতেও উদ্যোগ নিচ্ছে। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “আমরা কাউকেই বাদ দেইনি। সবাইকে নিয়ে চলতে চাই।”

রফিকুল ইসলাম খান যোগ করেন, “সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই সংসদ ও রাজপথ দুই জায়গাতেই চলবে। আশা করি আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন।”

জোটের কলেবর বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত ১১ দলের শীর্ষ নেতৃত্ব গ্রহণ করবেন। এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াত এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না; সবকিছু শীর্ষ নেতাদের অনুমোদনের ভিত্তিতে হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

সংস্কার বাস্তবায়নে জোটের কলেবর বাড়াচ্ছে জামায়াত

সংস্কার বাস্তবায়নে জোটের কলেবর বাড়াচ্ছে জামায়াত

প্রকাশিত: ০৯:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬