রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৮:২৪
শিরোনাম
জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের, পরিবারে মাতম

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৫
শেয়ার: mail
ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের, পরিবারে মাতম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইতালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম মাদারীপুর জেলার সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের প্রামাণিক বাড়ির নশু প্রামাণিকের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় শরিফুল দুর্ঘটনার শিকার হন। তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং শরিফুলের মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তবে ঠিক কীভাবে এবং কোন যানের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, উন্নত ভবিষ্যতের আশায় জীবিকার তাগিদে মাত্র কয়েক মাস আগে ইতালি পাড়ি জমিয়েছিলেন শরিফুল। তিনি নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় একটি সরকারি আশ্রয় ক্যাম্পে বসবাস করছিলেন।

এদিকে মাত্র ১৯ বছর বয়সে প্রবাসের মাটিতে একমাত্র সন্তানের অকালমৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শোকের মাতম শুরু হয়। তাঁর মৃত্যুতে মিঠাপুর গ্রামসহ ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জানিয়েছেন, স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত শরিফুলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের, পরিবারে মাতম

বিস্তারিত কমেন্টে