রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪২:৫৮
শিরোনাম
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা

দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা ও আস্থা দরকার: মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮
শেয়ার: mail
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা ও আস্থা দরকার: মাহফুজ আলম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে আগামী কয়েক বছর সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারী ও অংশীজনদের আস্থা অর্জন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে। যার একদিকে থাকবে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং অন্যদিকে জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।’

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব মতামত ব্যক্ত করেন।

রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন পরস্পরের বিপরীতমুখী নয় উল্লেখ করে মাহফুজ আলম লেখেন, ‘জুলাইয়ের ছাত্র-জনতার আপওয়ার্ড সোশিও-পলিটিক্যাল মবিলিটি দরকার।’

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের শাসনকালের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘লীগের ১৬ বছরের সন্ত্রাসের ক্ষত কাটিয়ে একটি সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা বজায় রেখে যেকোনো অনাহূত সংকট সবাইকে সম্মিলিতভাবে দূর করতে হবে।’

রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথ ও সংস্কার প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তথা রাষ্ট্রের এবং অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়াই করতে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। লড়াই করার পাশাপাশি গড়ে তোলার কাজও চালিয়ে যেতে হবে। কারণ রাষ্ট্র যদি ভঙ্গুর বা ব্যর্থ হয়, তবে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র যদি পুনরায় ফ্যাসিবাদী হয়ে ওঠে, তাহলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের দায়িত্ব হলো, কোনোটিই যেন ঘটতে না পারে তা নিশ্চিত করা।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা ও আস্থা দরকার: মাহফুজ আলম

বিস্তারিত কমেন্টে