রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৩:০৩
শিরোনাম
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাঁতারকুল এলাকার ওই গুদামটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৯টা ১৯ মিনিটে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের বিস্তার রোধে সহায়তার জন্য পরবর্তীতে পূর্বাচল ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে বারিধারা ইউনিটের সদস্যদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং অতিরিক্ত সহায়তার প্রয়োজন না পড়ায় পূর্বাচল থেকে রওনা হওয়া ইউনিট দুটিকে পথিমধ্যেই ফেরত পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বিস্তারিত কমেন্টে