রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৬:২৪
শিরোনাম
বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে মালয়েশিয়ার কুচিং

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে মালয়েশিয়ার কুচিং

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকাও। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, আজ দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুর। অন্যদিকে এ তালিকায় ঢাকার অবস্থান ১৩ নম্বরে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে আইকিউএয়ার সূচকে ঢাকার বাতাসের মানের স্কোর রেকর্ড করা হয়েছে ১০৭। বাতাসের এই মানকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা মালয়েশিয়ার কুচিং শহরের স্কোর ছিল ২২৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাসের নির্দেশক। এছাড়া ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে কুয়ালালামপুর এবং ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে বাতাস ‘মাঝারি’ বা সহনশীল পর্যায়ের। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরে শরীরচর্চা বা ভারী কাজ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। বায়ুমানের স্কোর ৩০১ থেকে ৪০০ বা তার বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে মালয়েশিয়ার কুচিং

বিস্তারিত কমেন্টে