মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৫:৫২
শিরোনাম
● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাগমারা প্রতিনিধি
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০
শেয়ার: mail
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাণী রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ব্র্যাক মোড় ও গোডাউন মোড় প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম টুটুল বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাগমারার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে বাগমারা যে বিএনপির ঘাঁটি, তা আবারও প্রমাণ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সাধারণ মানুষের কাছে দলের আদর্শ ও কর্মসূচি তুলে ধরতে হবে। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে দলের মনোনীত ও সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মালেক মানিক, শাহাদাত হোসেন, মহব্বত হোসেন, উজ্জ্বল হোসেন ও উপজেলা মহিলা দলের সভাপতি নেহার বানুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র‍্যালি ও আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে