শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১২:০৪
শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিজের রচিত বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে অক্ষত উদ্ধার করল নৌবাহিনী শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা নস্যাৎ, বিপুল ফাঁদসহ ট্রলার জব্দ পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু প্রধানমন্ত্রীকে নিজের রচিত বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে অক্ষত উদ্ধার করল নৌবাহিনী শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা নস্যাৎ, বিপুল ফাঁদসহ ট্রলার জব্দ পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮
শেয়ার: mail
ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভূমিকম্পসহ যেকোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ কার্যকরভাবে মোকাবিলা করতে সরকার ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের একটি সুসংগঠিত দল গড়ে তুলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এর মধ্যে ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবককে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি ভূমিকম্পের মতো বড় বিপর্যয় মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি এবং উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা সম্পর্কে জানতে চান।

জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প-পরবর্তী দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। একই সঙ্গে জনসাধারণের মাঝে দুর্যোগের ঝুঁকি ও করণীয় নিয়ে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে পেশাদারিত্বের সঙ্গে উদ্ধার তৎপরতা পরিচালনার উপযোগী করে তোলা হচ্ছে।

উদ্ধার সরঞ্জামের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা অনেক বড়। সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ আধুনিক উদ্ধার সরঞ্জাম সংগ্রহ করেছে। এসব সরঞ্জাম দুর্যোগ মোকাবিলায় সরাসরি নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার সক্ষমতা আরও বাড়াতে প্রয়োজনীয় নতুন সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমানে সেগুলোর দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া চলছে।

প্রতিমন্ত্রী জানান, কেবল সরকারি সংস্থাই নয়, দেশের বেসরকারি খাতের কাছে থাকা বিভিন্ন আধুনিক দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার সরঞ্জামেরও একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী এসব সরঞ্জাম ও সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সমন্বিত পরিকল্পনাও সরকারের রয়েছে।

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে